মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল। পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা
  • কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

    কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

    কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার দোকান মালিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন।

    গত ২ জুলাই নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী দক্ষিণ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই কুসিক প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

    আজ ১১ আগস্ট ২০২৬ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    এ সময় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের দুর্যোগ ও সংকটময় মুহূর্তে পাশে থাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব।

    এই সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


    add